ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার
অনলাইন নিউজ ডেক্স
নগরবাসীকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাউন্ডারি রোড এলাকায় আজ (২৮ এপ্রিল) বিশেষ মশক নিধন (ফগিং) অভিযান পরিচালিত হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রশাসক **জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন** মহোদয়ের সরাসরি নির্দেশনায় এই কার্যক্রম সম্পন্ন হয়। মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ফগিং ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একইসাথে এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।