কাশিয়ানীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


কাশিয়ানীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
রাজধানীর পল্লবী এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও র‌্যাব-১ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন হাফিজ মোল্যা (৩৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরবাগ গ্রামের আবুল মোল্যার ছেলে। র‌্যাব-৬ সদর কোম্পানীর কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-এ, রোড নং-৬ এলাকার আলম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে হাফিজ মোল্যাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক ও র‌্যাব-১ এর মেজর রবিউল আলম ও সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে গোপালগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হবে। মামলার এজাহারে বলা হয়, গত ১৬ এপ্রিল ওই গৃহবধূর স্বামী বড় সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে ছিলেন। ওই নারী তার দুই বছর বয়সি শিশু সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। গভীর রাতে তিনি ছোট সন্তানকে প্রস্রাব করানোর জন্য বসতঘরের বাইরে বের হন। এ সুযোগে প্রতিবেশী হাফিজ মোল্যা তার মুখ চেপে ধরে জোরপূর্বক বসতঘরের (বিল্ডিং) ভেতরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর কান্নাকাটি ও চেঁচামেচির শব্দ শুনে তার ভাসুরের ছেলে ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে হাফিজ মোল্যা পলাতক ছিলেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর