বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন


বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন
ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে নিজেকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে পোস্ট করা ছবির মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে ভক্ত-অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করেছেন। শুক্রবার (৮ মে) বিকেলে একঝাঁক চোখধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই আলোচনায় আসেন তিনি। ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। শাড়িতে সোনালি পাড় ও কাজের প্রশংসা না করলেই নয়; সেই সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং ব্লাউজ। আর ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছেন তিনি। অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন সোনালি রঙের চোকার ও কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন মেহজাবীন চৌধুরী। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর