সরাইলে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন


সরাইলে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ভূমিসেবা মেলা ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস সরাইল ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সরাইল শহীদ মিনার সংলগ্ন মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের আরও সহজ ও হয়রানিমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে নামজারি আবেদন, ভূমি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি এবং বিভিন্ন আধুনিক সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে। তিনি আরও বলেন, এ ধরনের মেলা জনগণকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে এবং সরাসরি সেবা প্রদানের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলিম উল্লাহ (কানন গো), আকলিমা আক্তার (সার্ভেয়ার), সরাইল উপজেলার বিভিন্ন ভূমি অফিসের নায়েব আশিষ চন্দ্র দাস, লোকনাথ বর্মন, কুমুদ দেবনাথ, অলিউর রহমান, নাসরিন আক্তার, জামাল উদ্দিন, শাহ মোঃ নিয়ামত উল্লাহ, জিয়াউল আলম এবং বিকাশ দেবনাথ (নাজির)। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা নিয়ে একাধিক স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে আগত সেবাগ্রহীতাদের অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য, জমির রেকর্ড সংশোধন এবং অন্যান্য ভূমি সেবা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এসময় সাধারণ মানুষ সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য গ্রহণ করেন। মেলায় আগত অনেকেই জানান, এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা