চাঁপাইনবাবগঞ্জে পশুর হাটে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে, বেশি নেয়াই অভিযান পরিচালনা।


চাঁপাইনবাবগঞ্জে পশুর হাটে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে, বেশি নেয়াই অভিযান পরিচালনা।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌরসভাস্থ বটতলা হাটে (কোরবানির পশুর হাট) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ইজারা কর্তৃপক্ষ কর্তৃক ক্রেতা ও ক্ষেত্র বিশেষে বিক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে গরু ও ছাগলপ্রতি অতিরিক্ত ২০০-৩০০ টাকা টোল আদায় করা হচ্ছে। উল্লেখ্য, সরকার নির্ধারিত টোল রেট প্রতি গরু ৬০০ টাকা ও ছাগল ৩০০ টাকা। অনেকের রশিদে টোলের পরিমাণ লেখা হচ্ছে না। ক্রেতার অভিযোগ, প্রদানকৃত রশিদ, সাক্ষ্য প্রমাণ ও দোষ স্বীকারোক্তির ভি ত্তিতে হাটের ইজারাদারের প্রতিনিধি আবুল কাশেম (৫৩)-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।