ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত


ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। তবে তাদের পরিচয় জানা যায়নি। এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান দুই দফা বিমান হামলা চালায়। এ হামলায় ৪ বিদেশি নাগরিক আহত হন। যাদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং দুইজন সিরীয়। এছাড়া নাবাতিয়েহ জেলার আরও কয়েকটি এলাকায় দখলদার বাহিনী দ্বারা হামলার খবর পাওয়া গেছে। এনএনএ জানিয়েছে, জেবশিত ও আর্নুন শহরেও বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়েছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরাইলি হামলার খবর সামনে এলো। যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনাও ফিকে হয়েছে।

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪