দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক


দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক
বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গুপ্ত অবস্থায় রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে জামায়াতে ইসলামী থেকে নিজেকে প্রত্যাহার করলেন শেখ তারেক নামের এক গুপ্ত কর্মী। গতকাল ১২ই জুন, শুক্রবার জুমার দিনে ব্যতিক্রমী উপায়ে দুধ দিয়ে গোসল করে তিনি দল ত্যাগের ঘোষণা দেন। শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের একজন গুপ্ত কর্মী ছিলেন। জামায়াত-শিবিরের সাথে তার সম্পৃক্ততার কথা প্রকাশ্য ছিল না বলে জানান তার প্রতিবেশীরা। তারেককে কখনো দলটির কার্যক্রমে সক্রিয়ভাবে দেখা না গেলেও গোপনে যে তিনি জামায়াত-শিবিরের রাজনীতিতে যুক্ত, তা স্থানীয়লা জানতেন। জামায়াত-শিবিরের স্থানীয় নেতাদের সাথে তাকে প্রায়শ দেখা যেত। পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে গোপনে যুক্ত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, পুলিশি ঝামেলা এড়াতে তিনি নিজের সাংগঠনিক পরিচয় সামনে আনতেন না। গোপনে দলের জন্য নিরলস কাজ করে গেছেন। দলের প্রচার-প্রচারণা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, গোপন কার্যক্রম সর্বত্র তিনি ছিলেন সক্রিয়। শুক্রবার জুমার নামাজের আগে তারেক আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। দল ত্যাগের কারণ সম্পর্কে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। দলের দুর্দিনের কর্মী ছিলাম। এখন দলের সুদিন। এখন দলে অনুপ্রবেশকারী প্রবেশ করছে। নানা কারণে দলের কাছে আমার গুরুত্ব কমে গেছে এবং আমি বৈষম্যেল শিকার হয়েছি। তাই জুমার দিনে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না বলে জানান তিনি। তবে স্থানীয় বিএনপির কর্মীরা জানালেন ভিন্ন কথা। তাদের মতে, জামায়াত-শিবিরের রাজনীতি কেউ ত্যাগ করতে পারেনা। তারেক এখন নতুন দায়িত্ব পেয়েছে, গুপ্ত কর্মী আবার গুপ্ত অবস্থায় অন্য দলে অনুপ্রবেশের পাঁয়তারা করছে।

সর্বশেষ :

কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য   কুষ্টিয়ার আলোচিত লালনকে ঘিরে মাদক, অস্ত্র ও অর্থ লেনদেনের অভিযোগ; অনুসন্ধানে নতুন তথ্য ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ   ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক   দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার   নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা   বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩   ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?   ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?