খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় করলে ব্যবস্থা রাসিক প্রশাসক
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী মহানগরীর টি-বাঁধ আমিরপুর খেয়াঘাটে সরকার নির্ধারিত টোলের হারের বাইরে অতিরিক্ত টোল আদায় করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (২৮ জুন) দুপুরে আমিরপুর খেয়াঘাট পরিদর্শনে গিয়ে নৌযাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সতর্কবার্তা দেন।
পরিদর্শনের সময় রাসিক প্রশাসক যাত্রীদের কাছ থেকে পারাপারের ভাড়া ও টোল আদায়ের বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত হারে যাত্রী, পণ্য ও পশু পরিবহনের মাশুল আদায়ের নির্দেশ দিয়ে বলেন, অতিরিক্ত টোল আদায় বা যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পদ্মা নদীর ওপারের