ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে


ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
ফেনীর সোনাগাজীতে সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ভাই হাজী সিরাজের ঘরে ডাকাতির মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে। আজ ২৯শে জুন, সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সোমবার ফেনী আদালতে আত্মসমর্পণ করেন তারা। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন, যুবদলকর্মী মোশারফ হোসেন, মো. আসিফ, আরিফ শুভ, নীরব, বেলাল হোসেন, দাউদুল ইসলাম ও মো. সৌরভ। তারা সকলে উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে পু্লিশের কোর্ট পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে তারা ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত, ২রা মার্চ রাতে উপজেলার সোনাপুর গ্রামে ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ছোটভাই হাজী সিরাজের ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন হাজী সিরাজের স্ত্রী।

সর্বশেষ :

তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা!   তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক   ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে  রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল   মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ   ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়   পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন   এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে   কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে   ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে