দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪


দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
বিশ্বের দরবারে পাকিস্তানের এমনিতেই সুনাম নেই, দুর্নাম ছাড়া। জঙ্গিবাদ-সন্ত্রাস, বিতর্কিত শাসনব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দারিদ্রতা-অশিক্ষাসহ কোনো খাতেই তাদের অবস্থান ভালো নয়। এমনকি প্রবাসেও তারা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত। এবার আরেকটি ভয়াবহ ঘটনায় পাকিস্তানের নাম এলো আন্তর্জাতিক গণমাধ্যমে। দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় নাম এলো খোদ উপপ্রধানমন্ত্রী ইশাক দারের পরিবারের সদস্যের। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পাকি পুলিশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর শেহবাজ শরিফের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। তার ভ্রাতুষ্পুত্র মহম্মদ রাজা দার এবং অন্য তিন যুবক হাজান রাজা, সিকান্দার খান এবং সাজিদ আলি গত ২৯শে জুন লাহোরে দুই বিদেশি নারীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাকি পুলিশ। শুক্রবার লাহোরের এক আদালত অভিযুক্তদের ৫ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে। যে দুই বিদেশি নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাদের একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলার বাসিন্দা। এক ভুক্তভোগী জানান, মূল অভিযুক্ত মহম্মদ রাজা দারের সঙ্গে তার পরিচয় সিঙ্গাপুরে। সেখানে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা শুরু করেন দু’জনে। রাজা দারের আমন্ত্রণেই তিনি এবং ভেনেজুয়ালের ওই সহকর্মী পাকিস্তানে যান। কিন্তু পাকিস্তানে নামামাত্রই রাজা দারের সাঙ্গপাঙ্গরা তাদের দু’জনকে তুলে নিয়ে একটি বাড়িতে তোলে। সেখানে তাদের গণধর্ষণ করা হয়। এমনকি মুক্তি দেওয়ার জন্য অর্থও দাবি করা হয়। শেষে ভুক্তভোগী তার স্পেন নিবাসী বাবার সাথে কথা বললে তিনি পাকি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তদন্ত কর্মকর্তাদের মতে, পুরো ঘটনাই উপপ্রধানমন্ত্রী ইশাক দারের ওই পরিবারের সদস্যের পরিকল্পনায় ঘটে। নিজের পারিবারিক প্রভাব খাটিয়ে ওই দুই নারীর ভিসার ব্যবস্থাও করেন তিনি। পাকিস্তান পুলিশ জানিয়েছে, এটা যেহেতু স্পর্শকাতর মামলা, তাই তদন্তে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দিক ভেবে দেখা হচ্ছে।

সর্বশেষ :

ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ   ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা   ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল   সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো   যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ   নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না   ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই   প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩   পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩