চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা


চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
রংপুরের পীরগঞ্জে চাঁদা দাবি করে তা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনার শিকার আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে একটি জমির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এই কাজ চলাকালে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়া। ভুক্তভোগী জানান, গত সোমবার সকালে বাতেন মিয়াসহ জামায়াত-শিবিরের আরও ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে নির্মাণস্থলে হাজির হন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘বৈধভাবে সম্পত্তির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে হত্যার হুমকি দিয়ে জামায়াত নেতা বাতেন মিয়া আমার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’ স্থানীয় বাসিন্দা সীমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাতেন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার যা করণীয়, তা-ই করব, সেটা আপনাকে জানাব না।’ রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে চাইলে বাতেন মিয়া প্রথমে বিষয়টি অস্বীকার করতে চাইলেও পরে প্রতিবেদক তার পরিচয় জানেন বলে জানালে কথা ঘোরানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি জামায়াতে ইসলামীর কর্মী পরিচয় ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ভাই-বোনের জমি-সংক্রান্ত বিরোধ মেটাতে তারা সালিশে গিয়েছিলেন, যেখানে আমিনুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে তিনিও উত্তেজিত হয়ে ওঠেন। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নজরে এলে খতিয়ে দেখা হবে।’ পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা   চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে   ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা   অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ   অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি   জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প   ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ   ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের   ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের