আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁ র আত্রাই উপজেলার কৃতি সন্তান জুলাই আন্দোলনে শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ।
টঙ্গি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন ফাহমিন জাফর।
দিনটি ছিল ১৮ই জুলাই ২০২৪,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও
স্বৈরাচারের গড়া বৈষম্যে ইমারতকে কবর দেওয়ার সংগ্রামে, স্বৈরাচারী রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলনে উত্তাল ঢাকা সহ সারাদেশ।
উত্তরা পূর্ব থানার বিপরীত দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, সেখানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী রা অংশনেয়। এরপর কিছুদুর এগিয়ে গেলে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালায় পুলিশ।দিক বিদিক ছুটতে থাকে আন্দোলন কারীরা,এসময় ডান হাতের পিছনে পিঠের কাছে ছররা গুলিতে ঝাঁঝড়া হয়ে
উত্তরা পূর্ব থানার বিপরীত দিকে এবি টাওয়ার সামনে সিড়িতে মৃত্যু কে আলিঙ্গন করেছিলেন ফাহমিন।
সহোযোদ্ধার তাকে উদ্ধার করে উত্তরা রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলেও
প্রাণ ফেরেনি ফাহমিনের দেহে।
জুলাই অভূ্থানের সেই উত্তাল দিনে পুলিশের গুলিতে শহীদ হন ফাহমিন জাফর ,
জুলাই আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে ফাহমিন জাফর হয়ে উঠেছিলেন অধিকার আদায়ের এক মূর্ত প্রতীক।
জুলাই মাসের শুরু থেকেই বৈষম্য বিরোধী আন্দোলন গণ আন্দোলনে রুপ নেয়। এই আন্দোলনে ছড়িয়ে পরে দেশ ব্যাপি।
সেই আন্দোলনে যোগদেন টংঙ্গী সরকারি কলেজের দ্বীতিয় বর্ষের ছাত্র ফাহমিন।
স্বৈরাচার পতনের আন্দোলনে গিয়ে আমার মৃত্যু হলে হাসিনার পতন না হওয়া পর্যন্ত তোমরা আমার লাশ ঘরে আনবে না,আমি গেলাম।
এই কথা বলে ঘর থেকে কলেজের ড্রেস পড়ে বের হয়েছিলো ফাহমিন জাফর।
১৯ জুলাই ২০২৬ শুক্রবার জুম্মার নামাজ পর শহীদ ফাহমিন জাফর কে তার গ্রামের বাড়ি তারাটিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২০০৬ সালে ১০ জুলাই মাখমিন ও শেখ আবু জাফরের ঘর আলোকিত করে জন্মগ্রহন করেন ফাহমিন জাফর।
