চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক


চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে  গাঁজাসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সদর মডেল থানাধীন আতাহার গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন বাপ্পী লাল (২৪)। তিনি মৃত শালিক লালের ছেলে এবং আতাহার গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাপ্পী লালের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে আগুন মৃত্যু ১   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে আগুন মৃত্যু ১ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে  গাঁজাসহ যুবক আটক   চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি   চাঁপাইনবাবগঞ্জে দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি আত্রাইয়ে মর্মান্তিক দূর্ঘটনায় পা হারালেন এক মধ্য বয়সী নারী   আত্রাইয়ে মর্মান্তিক দূর্ঘটনায় পা হারালেন এক মধ্য বয়সী নারী জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?   জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের   বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’   নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে   মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে