মুন্সীগঞ্জে মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত অপসারণ করল ফায়ার সার্ভিস।


মুন্সীগঞ্জে মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত অপসারণ করল ফায়ার সার্ভিস।
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে গজারিয়া ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে সংবাদ আসে।সংবাদে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি বড় গাছ পড়ে গেছে। এতে ওই লেনে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীরা চেইন স’র সাহায্যে স্বল্প সময়ের মধ্যে গাছটি কেটে মহাসড়ক থেকে অপসারণ করেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল দ্রুত স্বাভাবিক হয়। এতে দীর্ঘ যানজটের শঙ্কা থেকে রক্ষা পায় যাত্রীরা।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জে “জেলা কৃষকদলের” বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত   চাঁপাইনবাবগঞ্জে “জেলা কৃষকদলের” বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা   চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে   সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে ভারতীয় চোরাই মোবাইল জব্দ   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে ভারতীয় চোরাই মোবাইল জব্দ মুন্সীগঞ্জে মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত অপসারণ করল ফায়ার সার্ভিস।   মুন্সীগঞ্জে মহাসড়কে গাছ পড়ে যানজট, দ্রুত অপসারণ করল ফায়ার সার্ভিস। যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম