কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা


কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাহিদ হাসান (১৭) নামে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জাহিদ হাসান কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মরিশাস প্রবাসী আকাশ মিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন-কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আনিচ (৪২), তার ছেলে আলিনুর (২০), একই এলাকার রাসেল (২৫) এবং তার ছোট ভাই রানা (২০)। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা রাবেয়া বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে স্কুল ছুটি শেষে জাহিদ বাড়ি ফিরছিল। কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা একদল যুবক তার পথরোধ করে। এক পর্যায় তারা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে জাহিদকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিচারের চেয়ে মরিশাস প্রবাসী আকাশ মিয়া বলেন ‘আমি দেশের বাইরে থেকেও দেশের ও মানুষের সেবা করার চেষ্টা করি। আমার নাবালক ছেলের ওপর যারা এমন নির্মম নির্যাতন চালিয়েছে, আমি প্রশাসনের কাছে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪