যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪


যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪
যশোরে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’ (২৫)। এ সময় তাঁর আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে চারটার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার নয়টি টিমের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনপত্রের ভিত্তিতে এবং গোপন গোয়েন্দা সংবাদের পর যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ডেভিড ইমন ও তাঁর তিন সহযোগীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য তিন সহযোগী হলেন, ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জের বাসিন্দা ও বর্তমানে মতিঝিলের বাসিন্দা মো. শামীম (২৮) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা ও বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার বাসিন্দা মো. সাফায়েত হোসেন (২৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের মৃত মো. মুসার ছেলে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই শীর্ষ সন্ত্রাসী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের খবরে চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪