চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক
অনলাইন নিউজ ডেক্স
চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নৌ থানা পুলিশ। রবিবার ১৬ আগস্ট\"২৬খ্রিঃ দুপুরে চাঁদপুর নৌ থানার একটি দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন–ভোলার লালমোহন থানার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মোছা. আছমা (৩৪)।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। এ সময় পৃথক তল্লাশিতে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে এই মাদকের চালান সংগ্রহ করেছিলেন। এগুলো লঞ্চযোগে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসেন জানায়, এ ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারী কড়াকড়ি অবস্হায় আছে এবং সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে।