চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়াম ৫৩ বিজিবি অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একটি টহল দল।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১ টি বিশেষ অভিযানে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপি\'র একটি বিশেষ টহলদল ভোর ৫ টার সময় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম হতে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল আটক করে। আটককৃত মদের আনুমানিক মূল্য ৬৬,০০০/- ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১,২০০/- সর্বমোট ৭৭,২০০/- (সাতাত্তর হাজার দুইশত) টাকা। আটককৃত মদ ও ফেন্সিডিল শিবগঞ্জ মডেল থানায় জমা করা হয়েছে। *উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল মদ আটক করা হয়েছে।*
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
