চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ইয়াবাসহ আটক ২
অনলাইন নিউজ ডেক্স
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার পাঁচ শত টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সুত্রুে গিলাবাড়ী বিওপি থেকে হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল, সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইমাননগর বাজারে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের শেষে আনুমানিক ভোর ৪টার সময় ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর গ্রামের ইমাননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ইয়াবাসহ আটককৃত আসামি গন মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। আসামি দুজনই ভোলাহাট উপজেলার রাধানগর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছ।
