প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুন্সীগঞ্জে ২ বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলা দাদি গ্রেফতার।


মুন্সীগঞ্জে ২ বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলা দাদি গ্রেফতার।
মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে নিজের আড়াই বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেওয়ার অমানবিক ঘটনায় অভিযুক্ত দাদিকে গ্রেফতার করেছে পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীনগর থানার তন্তর ইউনিয়নের কাননিসার গ্রামে তোফায়েল খানের বাড়ির উঠানে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোসাঃ মুক্তা বেগম (৪৫) পারিবারিক কলহের জেরে তার নাতি নাফিন খান ওরফে রাইয়ান (২.৫), পিতা-নিরব খানকে কোলে থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়।গত ২৫ সেপ্টেম্বর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে আহত শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দেউলভোগ এলাকা থেকে অভিযুক্ত মুক্তা বেগমকে গ্রেফতার করা হয়। তার স্বামীর নাম তোফায়েল খান, সাং-কাননিসার ৭নং ওয়ার্ড, থানা-শ্রীনগর।শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় বাবা-মায়ের সাথে বাড়িতে রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন