প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রিফাত (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিফাত কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মো. আব্দুলের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে জ্বরে ভুগছিল রিফাত। গত ২৩ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, ঝাড়ফুঁক করানোর পর ক্রমেই তার অবস্থার অবনতি হয়। পরে রিফাতকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সূত্রে জানা গেছে, এর আগেও রিফাত জ্বরে আক্রান্ত হয়েছিল। তখন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। এতে তার অবস্থা গুরুতর হয় বলে জানান চিকিৎসক। রিফাতের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।