প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবসায়িক কর্মশালা সম্পন্ন: স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষির বার্তা।


নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবসায়িক কর্মশালা সম্পন্ন: স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষির বার্তা।
নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৩য় বারের মতো \"বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন\" শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। আজ ০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় নিয়ামতপুর উপজেলা শিক্ষক সমিতির হল রুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আয়োজনটির মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং সাধারণ মানুষকে স্বাবলম্বী হওয়ার পথ দেখানো। কর্মশালায় স্থানীয় যুবসমাজসহ সাধারণ মানুষের কাছে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবসায়িক মডেল, মার্কেটিং প্ল্যান এবং কীভাবে ডিলারশিপ বা মেম্বারশিপ নিয়ে কাজ করা যায়—সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর আকাশ চঁড়ের সভাপতিত্বে এবং কোম্পানির জেনারেল ম্যানেজার লাল চান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ডেপুটি ডিরেক্টর জনাব আসাদুজ্জামান আসাদ। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়িক দিকনির্দেশনার পাশাপাশি সামাজিক ও কৃষি সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, \"বর্তমান সময়ে ভেজালমুক্ত খাদ্য উৎপাদন এবং রাসায়নিকের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতির গুরুত্ব তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। এটি একটি টেকসই ও কৃষি-বান্ধব সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।\" বক্তারা আশা প্রকাশ করেন যে, কৃষি ও ব্যবসার এই মেলবন্ধনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চারিত হবে। কর্মশালাটিতে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকসহ বিভিন্ন পেশার উৎসুক মানুষ অংশগ্রহণ করেন এবং লুমিনাস ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে নতুন কর্মসংস্থানের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ :

কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ   কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর   ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার   ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন   গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী   যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত   ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?