প্রকাশিতঃ অক্টোবর ১৪, ২০২৬

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার


শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার
শিক্ষাসহ দুইটি মন্ত্রণালয় ও একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার। তারা সবাই চুক্তিভিত্তিক সচিব হিসেবে কর্মরত। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসানকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।