আত্রাইয়ে নজরুল বর্ষ -২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে \'নজরুল বর্ষ উদযাপন\' উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম সহ প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা,সনদ, ক্রেস্ট ও
গাছের চারা তুলে দেওয়া হয়।
