কাশিয়ানীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন


কাশিয়ানীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মো. ফিরোজ সিকদার (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা-সংক্রান্ত ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন আসামি ফিরোজ সিকদার। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. ফিরোজ সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক খান বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। নিশ্চয়ই সেখানে আমরা ন্যায়বিচার পাব।’ গোপালগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিচার নিশ্চিত হবে বলে আশা করছি।’

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা