মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত


মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পর্যটনকেন্দ্র ‘জোন্স বিচ’ প্রতিবছর কোটি কোটি দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। তবে মার্কিন শখের ইতিহাসবিদ জেমস বেইলির সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে, এই সৈকতের নাম যে টমাস জোন্সের নামে রাখা হয়েছে, তিনি ১৭ শতকের এক দুর্ধর্ষ জলদস্যুর সহযোগী ছিলেন। বিজ্ঞাপন গবেষক জেমস বেইলি ঔপনিবেশিক আমলের বিভিন্ন দলিল ও নথিপত্র বিশ্লেষণ করে দাবি করেন, ক্যাপ্টেন হেনরি এভরি ও তাঁর জলদস্যু দলকে পালিয়ে যেতে টমাস জোন্স সরাসরি সহায়তা করেছিলেন। ১৬৯৫ সালে লোহিত সাগরে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজকীয় জাহাজ ‘গঞ্জ-ই-সাওয়াই’-এ ডাকাতির ঘটনায় ক্যাপ্টেন এভরির দল কোটি কোটি ডলার মূল্যের সোনা-রুপা লুট করে। ইতিহাসে জলদস্যুতার এটিই সবচেয়ে বড় ডাকাতির ঘটনা, যেখানে যাত্রী ও নাবিকদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। ঐতিহাসিক নথির তথ্যমতে, বিপুল সম্পদ নিয়ে পালানোর সময় টমাস জোন্স জলদস্যুদের পথনির্দেশক হিসেবে কাজ করেন। এরপর ১৭ শতকের শেষভাগে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে বিপুল সম্পত্তির মালিক হন এবং তিমি শিকারের ব্যবসায় যুক্ত হন। ১৬৯৮ সালে নিউইয়র্কের গভর্নর এক তদন্ত প্রতিবেদনে জোন্সকে ‘সাবেক দস্যু’ হিসেবে উল্লেখ করে তাঁর বাড়িতে দস্যুতার অর্থ থাকার সন্দেহ প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রে আসার আগে জোন্স ইংরেজ সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন। ‘জোন্স বিচ: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি’ বইয়ের লেখক জন হ্যাঙ্ক বলেন, টমাস জোন্সের বিতর্কিত অতীতের যে অংশটি এতদিন স্থানীয় ইতিহাসের বইগুলোতে কেবল ইঙ্গিতে ছিল, বেইলির এই গবেষণা সেটির ওপর নতুন করে আলোকপাত করেছে। নতুন এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রাথমিক ঔপনিবেশিক অর্থনীতি ও অভিজাত শ্রেণির উত্থানে জলদস্যুতার ঐতিহাসিক ভূমিকা উন্মোচিত করেছে।

সর্বশেষ :

বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী   বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর   মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত   মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে   ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত প্রসিকিউটরের দেশত্যাগ, নিষেধাজ্ঞার তথ্য জানালেন চিফ প্রসিকিউটর   ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত প্রসিকিউটরের দেশত্যাগ, নিষেধাজ্ঞার তথ্য জানালেন চিফ প্রসিকিউটর সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও অন্তর্ভুক্তির তাগিদ   সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও অন্তর্ভুক্তির তাগিদ তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো   তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল   বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল