সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস


সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্রেশ এলপি গ্যাস’ সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকা মূল্যে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির উদ্যোগ নিয়েছে। রবিবার ঢাকার মিরপুর-১৫ নম্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। বিজ্ঞাপন অনুষ্ঠানে আবু সাঈদ রাজা বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকেরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য। বাংলাদেশের ১ নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগ জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপি গ্যাস পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দেওয়ায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরের ৩৯টি বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস কিনতে পারবেন। বিক্রয়কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মগবাজারের আর (জেবি) এন্টারপ্রাইজ, বাড্ডার ফাইভ সার্কেল লিমিটেড ও আরবি এন্টারপ্রাইজ, ভাটারার এস কে এস ট্রেডিং কোম্পানি, কাঁঠালবাগানের দীপ্ত এন্টারপ্রাইজ এবং পশ্চিম রামপুরার লিজা এন্টারপ্রাইজ। এছাড়া তেজগাঁওয়ের জুয়েল অ্যান্ড ব্রাদার্স, খিলগাঁওয়ের মোহাম্মদ এন্টারপ্রাইজ, বাড্ডার মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ, বনানীর মেহেরিমা করপোরেশন, মেরুল বাড্ডার তালুকদার এন্টারপ্রাইজ, মুগদার হারুন এন্টারপ্রাইজ, খিলগাঁওয়ের ন্যাশনাল তোশিবা গ্যাস স্টোভ, মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সবুজবাগের ট্রেস গ্যাস ভিশন, শাজাহানপুরের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, চকবাজারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, যাত্রাবাড়ীর জে এস এন্টারপ্রাইজ এবং ধলপুর বউবাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজে এই গ্যাস পাওয়া যাবে। তালিকায় আরও রয়েছে মিরপুরের ক্ষণকাল এন্টারপ্রাইজ ও মায়ের দোয়া এলপি গ্যাস, খিলক্ষেতের জাহান ট্রেডার্স, দক্ষিণখানের আলিফ এন্টারপ্রাইজ, কিশোরগঞ্জ এন্টারপ্রাইজ ও এস এম তাজ। এছাড়া পল্লবীর সজীব খান এন্টারপ্রাইজ, উত্তরা ১৫ নম্বর সেক্টরের রানা এন্টারপ্রাইজ, উত্তরখানের মা ট্রেডার্স, মোহাম্মদপুরের নিউ রানী গ্যাস, রায়েরবাজারের এ বি এন্টারপ্রাইজ, চন্দ্রিমা মডেল টাউনের বারাকাহ এন্টারপ্রাইজ, কামরাঙ্গীরচরের আল্লাহর দান এন্টারপ্রাইজ এবং হাজারীবাগের আভিন এন্টারপ্রাইজ থেকেও সরকার নির্ধারিত মূল্যে এলপিজি কেনা যাবে।