সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ


সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ
২০২৩ সালে আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বর হয়েছে দেশটি। অন্যদিকে পিছিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালে সুখী দেশগুলোর মধ্যে ৯৪তম ছিল বাংলাদেশ। এ ছাড়া বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় এবার বাংলাদেশ রয়েছে ২০তম অবস্থানে। ২০ মার্চ ছিল বিশ্ব সুখ দিবস। প্রতি বছর এ দিবস উপলক্ষ্যে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও সোমবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩ প্রকাশ করা হয়। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রতিবেদনটি করা হয়। সুখী দেশের তালিকা করতে ছয়টি বিষয়কে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভ‚তি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা। ১৩৭ দেশের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র নেপাল (৭৮) রয়েছে সুখী দেশগুলোর মধ্যে শীর্ষ ১০০ এর মধ্যে। এছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১২৬, পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২ এবং মিয়ানমারের অবস্থান ১১৭। তালিকায় ফিনল্যান্ডের পরের দুই অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড। উন্নতি হয়েছে ইসরাইলের। গত বছরের নবম স্থান থেকে এবার চতুর্থ অবস্থানে উঠে এসেছে দেশটি। সেরা ১০টি সুখী দেশের মধ্যে বাকি দেশগুলো হলো-নেদারল্যান্ডস (৫), সুইডেন (৬), নরওয়ে (৭), সুইজারল্যান্ড (৮), লুক্সেমবার্গ (৯) ও নিউজিল্যান্ড (১০)। যুদ্ধরত ইউক্রেন-রাশিয়া এখনও শীর্ষ ১০০ দেশের তালিকায় রয়েছে। রাশিয়া ৭০ ও ইউক্রেনের অবস্থান ৯২। প্রতিবেদনটিতে বিশ্বের সবচেয়ে বেশি অসুখী দেশের তালিকাও দেওয়া হয়েছে। অসুখী দেশের মধ্যে সবার উপরে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও দ্বিতীয় স্থানে লেবানন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিয়েরা লিওন, জিম্বাবুয়ে এবং কঙ্গো। অসুখী দেশের তালিকায় বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে ভারত। এ ক্ষেত্রে দেশটির অবস্থান ১২তম।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?