তারাকান্দায় চতুর্থ পর্যায়ে ২১ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান
অনলাইন নিউজ ডেক্স
ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-
গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্থান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
এবং তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে (২২ মার্চ)
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয়
কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপত্বিতে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.
ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি
বাবু প্রদিপ কুমার চক্রবর্তী (রনু ঠাকুর),উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান সালমা আক্তার কাকন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের
কর্মচারী/কমর্র্কতাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। পরে
উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও পরিষদ চত্বরে গাছের চারা রোপন
করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
