রমজানের শুভেচ্ছায় নিপীড়িত মুসলিমদের প্রতি ‘সংহতি’ বাইডেনের


রমজানের শুভেচ্ছায় নিপীড়িত মুসলিমদের প্রতি ‘সংহতি’ বাইডেনের
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার দেওয়া ওই শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার হওয়া মুসলমানদের প্রতি ‘সংহতি’ জানিয়েছেন। বিবৃতিতে বাইডেন বলেন, ‘চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং পাকিস্তানের বন্যাদুর্গতদের স্মরণ করে বাইডেন বলেন, ‘বিশ্বজুড়ে কষ্ট ও ধ্বংসের শিকার হওয়া মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।’ বিবৃতির পাশাপাশি টুইট করেও শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। টুইটে লিখেছেন, ‘দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।’

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?