তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ


তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ
তিউনিসিয়ায় নৌকাডুবিতে আরও অন্তত ৩৪ শরণার্থী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে এই নৌকাডুবির ঘটনায় মোট ৬৭ জন নিখোঁজ আছেন। এ ছাড়া পাঁচজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, চলতি মাসে হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা। গতকাল শুক্রবার আদালতের মুখপাত্র ফাওজি এল মাসমুদি বলেন, নৌকাটি বৃহস্পতিবার স্ফ্যাক্সের কাছ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিল। খবর আলজাজিরার। চলতি বছরে ইতালিমুখী নৌকার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ইতালির কোস্টগার্ড বলেছে, তিউনিসিয়া থেকে সাগর পাড়ির চেষ্টার সময় নৌকাডুবির কয়েক ঘণ্টা পর ইতালির দক্ষিণাঞ্চলে দুটি অভিযান চালিয়ে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করেছে। এর আগে এই নৌকাডুবিতে পাঁচজন নিহত ও ৩৩ জন নিখোঁজ ছিল। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাব্লি বলেন, কোস্টগার্ড দুই দিনে ইতালিমুখী ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছে। শরণার্থীদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারান দেশের নাগরিক। জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত তিউনিসিয়া থেকে ১২ হাজার শরণার্থী ইতালিতে পৌঁছেছেন। গত বছরের এই সময়ে যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। আগে লিবিয়া ছিল এ অঞ্চল থেকে ইতালি যাওয়ার প্রধান ঘাঁটি।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি