রাজধানীতে লেবুর হালি ৪০০ টাকা!


রাজধানীতে লেবুর হালি ৪০০ টাকা!
রাজধানীর মিরপুরে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এক হালি লেবু। মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের একটি দোকানে প্রতি হালি লেবু ৪০০ টাকায় বিক্রি করছেন দোকান মালিক আশরাফ। সোমবার সরেজমিন মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের আশরাফের দোকানে গিয়ে দেখা যায়, লেবু ছাড়াও ওই দোকানে কলা, তরমুজ, দেশি মুরগি, বাঙ্গি, কদবেল, ডিম, আনারস, পেঁপে ও পেয়ারা বিক্রি হচ্ছে। আশরাফ জানান, তিনি গাজীপুর থেকে এই মালামাল (ফল-সবজি) কিনে এনে ৬ নম্বর কাঁচাবাজারে বিক্রি করেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই বাজারে ব্যবসা করছেন। দেশি ফলমূল ও সবজির জন্য অনেক ক্রেতাই দূর-দূরান্ত থেকে তার দোকানে আসেন। সোমবার সকালে এই ব্যবসায়ী অন্যান্য আইটেমেরে সঙ্গে বড় সাইজের ৩০টি লেবু বিক্রি করার জন্য তার দোকানে তোলেন। এ সময় প্রতি হালি লেবুর দাম চাওয়া হয় ৪০০ টাকা। ব্যবসায়ী আশরাফ জানান, বড় সাইজের এই লেবুর নাম কলম্বিয়া লেবু। একেকটা লেবুর ওজনে ৩৫০ থেকে ৪০০ গ্রাম। এই লেবুতে রস কম হলেও ঘ্রান অনেক বেশি। আর লেবুর খোসা অনেক মোটা হওয়ায় এই খোসা সহজে খাওয়া যায়। মূলত খোসা আর ঘ্রাণের জন্য এই লেবুর চাহিদা অনেক বেশি। তিনি বলেন, মিরপুরে এই লেবুর ক্রেতা কম। গুলশানের দুইজন ক্রেতা রয়েছেন, যারা এই লেবু কিনতে তার দোকানে আসেন। বর্তমানে বাজারে কলম্বিয়া লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রোজা শুরু হওয়ার কয়েক দিন আগেও তিনি এ লেবুর হালি ২০০ টাকায় বিক্রি করেছেন। আশরাফ জানান, সোমবার সকালে তিনি এক পিস লেবু ১০০ টাকায় বিক্রি করেছেন। কেউ এক হালি নিতে চাইলেও ফিক্সড ৪০০ টাকাই দিতে হবে।

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত