চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল


চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল
আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে। শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল। ২০২৩-২৪ নিলাম বর্ষে চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।সোমবার চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে চা বিক্রয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, “চা বোর্ডের নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল। ২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?