কুড়ুলগাছিতে বজ্রপাতে মাঠেই পুড়লো পাকা ধান : কৃষকের মাথায় হাত


কুড়ুলগাছিতে বজ্রপাতে মাঠেই পুড়লো পাকা ধান : কৃষকের মাথায় হাত
বজ্রপাতে শফিকুল নামের এক কৃষকের ১৫, কাটা জমির ধান পুড়ে গেছে। রোববার বিকালে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছির পশ্চিম পাড়া গ্রামে চিৎলা মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে ঝড় হাওয়া ও বৃষ্টি সাথে সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। জীবনের মায়া ত্যাগ করে শত শত মানুষ মাঠে নিজ নিজ জমিতে পাকা ধান ঘোছাতে থাকে। হঠাৎ করে বিকাল সাড়ে ৫ টার দিকে কুড়ুলগাছির চিৎলা মাঠের মাঝ খানে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে এলাকায় কালো ধুয়ার সাথে বারদের গন্ধে মাঠ ভরে যায় এবং কুড়ুলগাছির পশ্চিমপাড়ার রমযানের ছেলে অসহায় কৃষক শফিকুলের একমাত্র একবছরের খাবারের অবলম্বন ১৫ কাটা জমিতে বজ্রপাত ঘটে এবং সঙ্গে সঙ্গে পাকা ধান পুড়ে ছায় হয়ে যায়। খবর পেয়ে অসহায় কৃষক শফিকুল ছুটে যায় তার ধানের জমিতে গিয়ে দেখে সবধান পুড়ে ছায় হয়ে গিয়েছে, এঅবস্থা দেখে শফিকুল বলতে থাকে আমি ধার দিনা করে ধান চাষ করেছি এখন সারা বছর ছেলেমেয়ে ও পরিবারের বাবা মা দের খাওয়াবোকি করে। ধার দিনাইবা শোধ দিবো কি করে। শফিকুলের কান্নায় যেন মাঠ ভারি হয়ে উঠে। কৃষক শফিকুল আরো বলেন, বিকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। হঠাৎ কেউ একজন আমাকে খবর দেয় আমার ধানে বাজ পড়ে আগুন লেগেছে। আমি ও পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখি বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর আগেই সব শেষ হয়ে গিয়েছে।। এলাকাবাসী দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাকে জানান, শফিকুল একেমারে অসহায়, তার পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেবার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীমহল।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা