মেহেরপুরে দুই মাদক সেবনকারীর ২ মাসের জেল


মেহেরপুরে দুই মাদক সেবনকারীর ২ মাসের জেল
মাদক সেবনের অভিযোগে সাইফুর রহমান ও মকবুল হোসেন নামে দুই জনের দুই মাসের কারাদন্ড । বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে মোবাইল কোর্ট বসিয়ে সাইফুর রহমান ও মকবুলকে দুই মাস করে কারাদন্ড দেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত সাইফুর রহমান সুইট (২৫) মেহেরপুর সদর উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং মকবুল হোসেনের একই গ্রামের মোকাম আলীর ছেলে। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাইফুর রহমান ও মকবুল হোসেন মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আরজত আলীর বাঁশ বাগানে মাদকদ্রব্য সেবন করে বিরক্তিকর আচরণ করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হোসেনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে তারা দোষ স্বীকার করাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ :

আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস   আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের   ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ   বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’   রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের   পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ   ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’   ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক   বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক