কুড়িগ্রামের প্রধান-প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িঘরে ঢুকছে পানি


কুড়িগ্রামের প্রধান-প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িঘরে ঢুকছে পানি
কুড়িগ্রামের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেইসঙ্গে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। দুধকুমার নদ তীরবর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও বামনডাঙা ইউনিয়ন এবং ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশের খবর পাওয়া গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদরের যাত্রাপুর ইউনিয়ন এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এসব এলাকায় কিছু বাড়িঘরে পানি প্রবেশের খবর পাওয়া গেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ সময়ে ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধরলার পানি সেতু পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে একই সময়ে তিস্তার পানি কিছুটা স্থিতিশীল ছিল। কুড়িগ্রামে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত কুড়িগ্রামে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত পাউবোর পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থেকে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে চরাঞ্চলসহ নদ-নদী তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ও উজানের অববাহিকায় ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বিপদসীমায় পৌঁছাতে পারে। একই কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানিও বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকালে নদ-নদী তীরবর্তী এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ব্রহ্মপুত্র নদ অববাহিকার কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, দুধকুমার অববাহিকার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এবং নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। রায়গঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফান্দেরচর, চর দামাল গ্রাম, মাঝের চর ও আদর্শ বাজার গ্রামে পানি প্রবেশ করেছে। এসব চরাঞ্চলের নিচু এলাকার বাড়ি ঘরে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। ফান্দেরচর গ্রামের বাসিন্দা শহিদুল বলেন, ‘পানি বাড়তেছে। গ্রামের কিছু কিছু বাড়ি ঘরে পানি ঢুকছে। পানি বাড়তে থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে।’ উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বালাডোবা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, \'গতকাল থাইকা পানি ঢুকতাছে। গ্রামের সব বাড়িঘরে পানি। আমার নিজের বাড়িতেও পানি। কারও কারও বাড়িতে কোমর সমান পানি।’ সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতার জন্য চারটি উদ্ধারকারী বোট, চারটি স্পিডবোট ও দুই শতাধিক স্থানীয় নৌকা প্রস্তুত রাখা হয়েছে। স্কাউট, রোভার স্কাউট এবং রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রস্তুতি মোকাবিলায় ১ হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার এবং ৬৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা মজুত রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশ্রয়কেন্দ্র ও প্রয়োজনীয় নৌকা প্রস্তুত রেখেছি। পশুখাদ্য যেন ঘাটতি না হয় সে প্রস্তুতিও নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছি।’ পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা দুধকুমার নদের পানি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়বে। এতে নিম্লাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপর পানি দ্রুত নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ :

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল   ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!   অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা   সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০   ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত   ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া   আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা   দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা   জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা