কলারোয়ায় স্ত্রীর এলোপাতাড়ী দায়ের কোপে স্বামী খুলনা মেডিকেলে হাসপাতালে


কলারোয়ায় স্ত্রীর এলোপাতাড়ী দায়ের কোপে স্বামী খুলনা মেডিকেলে হাসপাতালে
সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হয়ে আশংকাজন ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত ফারুক হোসেনের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে পুলিশ জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৭আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুরের তরকারি ব্যবসায়ী কৃষক ফারুক হোসেন (৪৫) দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে এক পর্যায়ে মাহমুদা খাতুন ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি আঘাত করায় সে মারাত্মক ভাবে আহত হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাথায়, ঘাড়ে, মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত ফারুক হোসেনকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নিত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৬৫) কে পুলিশ জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। আঘাপ্রাপ্ত ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

সর্বশেষ :

আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ   আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার   কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়   জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার   আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার   বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’   আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের   ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন   পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন