সেই বিতর্কিত ঘটনায় আক্ষেপ নেই হারমানপ্রিতের


সেই বিতর্কিত ঘটনায় আক্ষেপ নেই হারমানপ্রিতের
গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বিতর্কিত ঘটনার জন্ম দেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর। যে কারণে তাকে ২ ম্যাচ নিষিদ্ধ এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়। বিতর্কিত সেই ঘট্না প্রসঙ্গে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর বলেন, ‘আমি বলব না যে কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ আছে, কারণ দিনশেষে ক্রিকেটার হিসেবে চাওয়া থাকে মাঠে যেন ন্যায্য কিছু হয়। ক্রিকেটার হিসেবে সবসময়ই অধিকার আছে নিজের অনুভূতি প্রকাশ করার।’ হারমানপ্রিত আরও বলেন, ‘আমার মনে হয় না, কোনো ক্রিকেটার বা কোনো ব্যক্তিকে ভুল কিছু বলেছি আমি। মাঠে যা হয়েছে সেসবই বলেছি। এটা নিয়ে কোনো আক্ষেপ করি না।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী সেই ম্যাচটি টাই হওয়ায় সিরিজ ১-১ ড্র হয়। ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে আউট হন হারমানপ্রিত। আম্পায়ারের আঙুল উঠতে দেখেই তিনি ফুঁসে ওঠেন। শুরুতে এক হাত দিয়ে থাবা মারেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। আম্পায়ারের দিকে তাকান আগুনে দৃষ্টিতে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে থাকেন টানা। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও আম্পয়ারদের নিয়ে বাজে মন্তব্য করেন হারমানপ্রিত।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি