কলারোয়ায় মসজিদ এ জুম্মার নামাজরত অবস্থায় এক মুসল্লিকে পিটিয়ে জখম


কলারোয়ায় মসজিদ এ জুম্মার নামাজরত অবস্থায় এক মুসল্লিকে পিটিয়ে জখম
কলারোয়ায় মসজিদ এ নামাজরত অবস্থায় এক মুসল্লিকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত ওই ব্যক্তিকে গুরুত্বর জখম অবস্থায় কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে,শুক্রবার জুম্মার নামাজ শেষে সুন্নত নামাজ পড়ার সময় মসজিদের ভিতরে উপজেলার রায়টা গ্রামের আমানুর রহমান (৫৮) কে উদ্দেশ্য করে সুদখোর বলে প্রচার দেয় একই এলাকার আনারুল ইসলাম ও জিয়ারুল ইসলাম। এর প্রতিবাদ করতে গিয়ে তাদের হামলায় শিকার হন জেলা কৃষকলীগের নেতা আমানুর রহমান। এদিকে আহত আমানুর রহমান বলেন-তিনি ওই মসজিদ কমিটির সভাপতি। এলাকায় একটি ধর্ষণ মামলায় স্বাক্ষী হওয়াতে নামাজ পাড়ার সময় পিছন দিক থেকে লোহার রড দিয়ে হামলা করে আনারুল ও জিয়ারুল। ওই সময় তার ৩ বছর বয়সের এক শিশু সন্তানও সাথে ছিলো। তিনি আরো বলেন-রক্তে ভেসে গেছে মসজিদ। অন্যদিকে অভিযুক্ত আনারুল ইসলাম বলেন-মসজিদ কমিটির সভাপতি হওয়ায় সে টাকা মেরে খায় আবার এলাকায় সুদের ব্যবসা করে আসছে। এই কথা বলাতে সে ক্ষিপ্ত হয়ে হামলা করে। এক পর্যায়ে ঠেলাঠেলিতে সে সমজিদ এর মধ্যে পড়ে গিয়ে কার্নিশে লেগে আহত হয়। তাকে কেউ রড় দিয়ে আঘাত করেনি। সে ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন। তদন্ত করলে মুল ঘটনা বের হয়ে আসবে। থানা পুলিশ বলেন-অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা