খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন রব


খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন রব
‘খালেদা জিয়ার ৮০ বছর বয়স হয়েছে, অসুস্থ তো হবেনই, সময় হয়ে গেছে এতো কান্নাকাটি করে লাভ নেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতার লক্ষ্যবস্তু জেনারেল জিয়া ও খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন হতে পারে না। কোনো নাগরিকের ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি বা আক্রোশের বহিঃপ্রকাশ প্রধানমন্ত্রী পদ-এর মর্যাদাকে কোনোক্রমেই সুরক্ষা দেয় না। সরকার প্রধানকে নাগরিকের আয়ুষ্কাল নির্ধারণেও উৎসাহী দেখা যাচ্ছে। সরকারকে সতর্ক করে দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, এসব লজ্জাজনক ভীতি উৎপাদনকারী জিঘাংসামূলক বক্তব্যকে রাজনৈতিক সংস্কৃতির অংশ করে ফেললে-আমাদের কেবল অনিবার্য সর্বনাশে পৌঁছানোর গতি ত্বরান্বিত হবে। তাতে কারো ব্যক্তিগত ও পারিবারিক জীবন সুরক্ষিত থাকবে না। আবদুর রব বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের ব্যক্তিগত মর্যাদা বিনষ্ট করার যেকোনো পদক্ষেপ থেকে প্রজাতন্ত্রের সরকারকে বিরত থাকতে হবে। প্রসঙ্গত, অসুস্থ খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারের উদ্যোগী ভূমিকা চায় বিএনপি। পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার জন্য তার কাছে বিএনপির এর চেয়ে বেশি কী আশা করতে পারে। খালেদা জিয়ার বয়স ৮০, তার রোগ হবেই।

সর্বশেষ :

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে   প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান   আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু   ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের   ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি   সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের   যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি   মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক   ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক