প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২৩

রাজশাহীতে বিএনপির ৭৬ নেতা কর্মি গ্রেফতার


রাজশাহীতে বিএনপির ৭৬ নেতা কর্মি গ্রেফতার
রাজশাহীতে হরতালের আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গ্রেপ্তার করেছে ৭০ জনকে। অন্য ছয়জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, হরতাল ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আরএমপির বিভিন্ন থানা পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে, রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানান, রাতে চারঘাট উপজেলায় নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপির ৬জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে, রোববার সকাল থেকে সারা দেশে শুরু হওয়া বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে রাজশাহীতে এর তেমন কোনো প্রভাব পড়েনি। ঢাকাসহ দূরপাল্লার কোনো যানবাহন রাজশাহী থেকে ছেড়ে না গেলেও আন্ত:জেলা রুটে চলাচল করে। এছাড়াও ব্যক্তিগত যানবাহন চলাচল ছিল কম। ছোট যান চলাচল ছিল সাভাবিক। অপরদিকে, হরতালে মানুষের জানমালের নিরাপত্তা দিতে শহরের ১২টি পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। বিশেষ করে রাজশাহী মহানগরীর ব্যস্ততম সাহেববাজার জিরো পয়েন্ট, নিউমার্কেট, বাস টার্মিনাল, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, গণকপাড়া এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সর্বশেষ :

তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের   তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও   বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার   মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস   বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী   সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা   ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার   বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন   বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন