ঝিনাইদহে পানবরজ থেকে নারীর মরদেহ উদ্ধার


ঝিনাইদহে পানবরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পানবরজ থেকে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের ওই পানবরজ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত সালমার একটি কান কাটা ও মুখে জখমের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। সালমা ওই গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল। স্থানীয়রা বলছে, নিহত সালমা বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেয়েকে পড়তে বলে বাইরে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার দুপুরে তার মরদেহ গ্রামের একটি পানবরজে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয় ইউপি মেম্বার সাফাউর রহমান জানান, নিহতের পাশের বিষের বোতল পাওয়া গেছে। তার নাক ও কানে সামান্য ক্ষত রয়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি পরিকল্পিত হত্যা তা আমি বলতে পারবো না। পুলিশ তদন্ত করে বলতে পারতে বলে যোগ করেন। কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, সংবাদ পেয়ে বেলা ৩টার দিকে গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ওই নারীর যেখানে পড়ে ছিল তার পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা না তাকে হত্যা করা হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি