আইসিইউতে শারমিন আঁখি, দোয়া চাইলেন স্বামী


আইসিইউতে শারমিন আঁখি, দোয়া চাইলেন স্বামী
অগ্নিদগ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শারমিন আঁখির স্বামী ও নাট্যনির্মাতা রাহাত কবির। তিনি বলেন, শারমিন আঁখির শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি ঘটেনি। এখন মুখ দিয়ে সরাসরি হালকা পরিমাণে খাবার খেতে পারেন শারমিন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়েছেন। কিন্তু আইসিইউতে নেওয়া তো ভালো না বলে জানি। এখন কী হয় তা আল্লাহই ভালো জানেন। রাহাত কবির দেশবাসীর কাছে শারমিন আঁখির জন্য দোয়া চেয়েছেন যেন শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারেন। গত ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের একটি শুটিং বাড়িতে ওয়াশরুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন। ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

সর্বশেষ :

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল   ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!   অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা   সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০   ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত   ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া   আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা   দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা   জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা