অবশেষে নিজ গ্রামে সেই বৃষ্টির দাফন সম্পন্ন


অবশেষে নিজ গ্রামে সেই বৃষ্টির দাফন সম্পন্ন
বহুল আলোচিত ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুনকে তার চাচা ফারুক শেখের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া পশ্চিমপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডিএনএ পরীক্ষার পর বৃষ্টির মরদেহ তার বাবা সবুজ আলীর নিকট হস্তান্তরের পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের বাড়ি বেতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর বৃষ্টি খাতুনের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে পারিবারিক কবরস্থানে বৃষ্টির বড় চাচা ফারুক শেখের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। বৃষ্টির মরদেহ দাফনের সময় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আন-নূর যায়েদ, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বৃষ্টির বাবা-মা, স্বজনসহ এলাকাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জন নিহত হন।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা