নাটোরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু


নাটোরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে চড়ক মেলায় হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ সঞ্জিত (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ সঞ্জিত একই সিধুলী ঘোষপাড়া এলাকার সর্গীয় সদুর্শন ঘোষের ছেলে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বউ মেলায় চড়ক ঘুরাতে যান সঞ্জিত। শুক্রবার মেলায় সঞ্জিতসহ ৩ থেকে ৪ জন যুবক চড়ক ঘুরাতে থাকেন। এসময় হঠ্যৎ সঞ্জিত মাথা ঘুরে পরে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করার চেষ্টা করেন। এরপর তার অবস্থার অবনতি হলে দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় মৃত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার অনেক আগেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর