শিশুকালে জাতির পিতা এই স্কুলে লেখাপড়া করেছেন


শিশুকালে জাতির পিতা এই স্কুলে লেখাপড়া করেছেন
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শিশুকালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্কুলে লেখাপড়া করেছেন। সে সময় এই স্কুল কি ছিল আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। দেশের যেমন উন্নয়ন হচ্ছে; তেমনি মাদারীপুরেরও অনেক উন্নয়ন হচ্ছে, তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে সেটা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান করছি তোমাদের অভিভাবকদের। বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাজাহান খান বলেন, তোমরা বাড়িতে গিয়ে তোমাদের অভিভাবকের কাছে সব সময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও। এবার গিয়ে আবদার করবে দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এবং উন্নয়ন চলমান রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে। এবং আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিদ্যালয়ের প্রভাতি শাখার প্রধান কবিতা রানী মালো, দিবা শাখার প্রধান নিলিমা বিশ্বাসসহ ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ :

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা   “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল   ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা   “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী   ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা   লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো   বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ   মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি   দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি