বিজয়ী ৩ প্রার্থীর বাড়ি একই এলাকায়


বিজয়ী ৩ প্রার্থীর বাড়ি একই এলাকায়
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের শিবলী নোমানী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মতিয়ার রহমান মতি পেয়েছেন ৫ হাজার ৫৭২ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উড়োজাহাজ প্রতীকের শফিকুজ্জান রাসেল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের আনিচুর রহমান মিঠু মালিথা পেয়েছেন ১৫ হাজার ৯৩২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাঁস প্রতীকের শাহনাজ পারভীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতিকের তিথী রানী পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট। বিজয়ী তিন প্রার্থীই শহরের আড়পাড়া এলাকার বাসিন্দা। তারা পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটার। বিজয়ী তিন প্রার্থী হলফনামায় এই ঠিকানা উল্লেখ করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এদিকে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

সর্বশেষ :

হরিণাকুণ্ডুতে সড়ক সংস্কার   হরিণাকুণ্ডুতে সড়ক সংস্কার আত্রাইয়ের ১৩ জনের মৃত্যু, সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকান্ডে   আত্রাইয়ের ১৩ জনের মৃত্যু, সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকান্ডে নওগাঁর একুশে পরিষদ হলরুমে ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’-এর উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন’ বা কর্মশালা অনুষ্ঠিত হয়।   নওগাঁর একুশে পরিষদ হলরুমে ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’-এর উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন’ বা কর্মশালা অনুষ্ঠিত হয়। হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের   হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া   চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি   যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার   সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে   পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে