সাভারে কারখানা দখলের ভিডিও ভাইরাল


সাভারে কারখানা দখলের ভিডিও ভাইরাল
দুপক্ষের দাবি ঢাকার সাভারের ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ কারখানাটি তাদের। এ নিয়ে দীর্ঘদিন চলছিল ঢাকা ও সাভার আওয়ামী লীগের শীর্ষনেতাদের দেন-দরবার আর সালিশ। রোববার সকালে কয়েক হাজার ভাড়াটে সন্ত্রাসী ওই কারখানাটি ‘সি পার্ল গ্রুপের’ দখলে নেয়। এ সময় এক সংবাদকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যেমে কয়েকটি পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘এমপি’র সন্ত্রাসী বাহিনী নিয়ে সাভারে কারখানা দখল’। এ নিয়ে ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, এমপি সাইফুল ইসলাম তার ঘনিষ্ঠ দুই সহচর পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ‘বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড’ কারখানা দখল। এসব বিষয়ে জানতে ঢাকা-১৯ আসনের সংসদ-সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার ফোন কারা হলেও কথা বলা সম্ভব হয়নি। পরে বিস্তারিত উল্লেখ করে মোবাইল ফোনে বার্তা পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি। পারভেজ দেওয়ান বলেন, সাংবাদিক মারধর ও কারখানা দখলের বিষয়ে যেসব অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আব্দুল আওয়াল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তবে ফেসবুকে বেশকিছু বিষয় নিয়ে অপপ্রচার করছে কিছু লোক। সাভার

সর্বশেষ :

দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক   দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু