‘ফারাজ’ সিনেমা নিয়ে হাইকোর্ট থেকে যে নির্দেশনা এলো


‘ফারাজ’ সিনেমা নিয়ে হাইকোর্ট থেকে যে নির্দেশনা এলো
গুলশানের হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি করেন ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। গত রোববার এ রিটের ওপর শুনানি শেষ হয়। আদেশে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিটিআরসিকে আদালত নির্দেশনা দেন। রুলে ভারতে প্রযোজিত সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন ও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আইনজীবী আহসানুল করীম বলেন, ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাক পরিচ্ছেদ এমনভাবে দেখানো হয়েছে আমাদের সভ্য সমাজে যারা শিক্ষিত পরিবার তারা এসব পোশাক কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের র্যা।ব পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটা আসা উচিত না, তাই রিট করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায় ফারাজ। ১৯ জানুয়ারি রাজধানীর শাহজাদপুরে এলিগেন্টস হাইট টাওয়ারে আবন্তিকা কবির ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ দেশের প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি না দেওয়ার দাবি জানান। রুবা আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি ছয় মাস সিনেমাটি আটকে রেখেছি। তা না হলে ছয় মাস আগেই মুক্তি পেয়ে যেত। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্লিজ, আপনারা (সাংবাদিক) সিনেমাটিকে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে দেবেন না। আমি জানি এই সিনেমা রিলিজ পেয়ে যাবে। তারপরও আপনাদের কাছে অনুরোধ এটা দেশের ওটিটি প্ল্যাটফর্মে যেন রিলিজ না হয়।

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত