নোয়াখালীতে নকল ক্যাবল বিক্রির দায়ে জরিমানা


নোয়াখালীতে নকল ক্যাবল বিক্রির দায়ে জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে নকল বিআরবি ক্যাবল বিক্রির অপরাধে এক দোকানিকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের মেসার্স নিজাম ইলেকট্রিকে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া। জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর সড়কে নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া অভিযান চালায়। অভিযানে বিআরবি নকল ক্যাবল বিক্রি ও মূল্য তালিকা মার্কার দিয়ে মুছে গোপন করার সত্যতা পাওয়ায় মেসার্স নিজাম ইলেকটট্রিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এধরনের নকল পণ্য ও মূল্য তালিকা গোপন না করার জন্য সতর্ক করা হয়।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা